কুষ্টিয়া শহরে বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ইমন (পরিচয় অনুযায়ী স্কুলছাত্র) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাকে সঙ্গে নিয়ে আত্মগোপনে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ে সে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন ওই এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই ইমনকে ধরতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে ইমনের পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে বসবাস করেন। ঘটনার পর ইমন তার মাকে নিয়ে পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যায়। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ। এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাড়ির গেটের সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া সুলতানা (১৬)। স্কুল ছুটির পর বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে।
আরও পড়ুন,ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ড, শ্বাসনালি ক্ষতিগ্রস্ত বহু শিক্ষার্থীর
এ সময় কালো শার্ট পরা ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে জাকিয়াকে আঘাত করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ছুরি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সে বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জাকিয়ার পরিবারের অভিযোগ, একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে ইমন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর হামলা চালায় বলে পরিবারের দাবি। এ ঘটনায় জাকিয়ার বাবা কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন বলে জানা গেছে। মামলার পর পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে পাটিকাবাড়িতে তার অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিষয় : আহত ছুরিকাঘাতে আহত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬