দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন ও চুরি মামলার দুই আসামি গ্রেপ্তার

আশাশুনিতে গ্রেপ্তার দুই আসামি
আশাশুনিতে গ্রেপ্তার দুই আসামি
ছবি: আশাশুনিতে গ্রেপ্তার দুই আসামি

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এজাহারভুক্ত আসামি ও চুরি মামলার এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে মোঃ আঙ্গুর হোসেন (৪৫)। পুলিশ জানায়, তিনি কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি, আশাশুনি থানা কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি আশাশুনি থানার ২১ জুন ২০২৬ তারিখের ২২ নম্বর মামলার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন, বিশ্বপর্যটনের মানচিত্রে পতেঙ্গা-খেজুরতলাকে তুলে ধরার উদ্যোগ

অপর গ্রেপ্তারকৃত হলেন উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক গাইন (৫৯)। তিনি ৯ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা আশাশুনি থানার ৯ নম্বর মামলার ৩৭৯ ও ৪১১ ধারার আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর দুই আসামিকে সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : গ্রেপ্তার আশাশুনি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন ও চুরি মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x