জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মাদক মামলায় জড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আমানুল্লাহ উদয়। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার লাউচাপড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে আমানুল্লাহ উদয় বলেন, ২০২৪ সালের ৬ আগস্ট মধ্যরাতে সুজাত মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করতে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে লাউচাপড়া বাজারে মাদক বিক্রির প্রতিবাদ করায় বিরোধ আরও বাড়ে।তিনি অভিযোগ করেন, বাজারে মাদক বিক্রির বিষয়টি তৎকালীন বাজার প্রহরী আসলামের নজরে আসে। পরে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাদের কাছে এ বিষয়ে বিচার দাবি করেন বাজারের লোকজন। একপর্যায়ে নির্বাচনী সভা চলাকালে সুজাত মিয়াসহ কয়েকজন সেখানে এসে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৬ সালের ১৫ জানুয়ারি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে তিনি পাঁচ নম্বর সাক্ষী ছিলেন বলে জানান।আমানুল্লাহ উদয় আরও বলেন, তাকে ব্যক্তিগতভাবে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর তাঁকে মাদক মামলায় জড়ানো হয়েছে বলে তাঁর দাবি।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি মাদক সিন্ডিকেট ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় জড়িয়েছে।
আরও পড়ুন, নবীনদের পদচারণায় মুখর সাতক্ষীরা সরকারি কলেজ, বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ
এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কী কী তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে মামলার আসামি করা হয়েছে, তা প্রকাশের দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে আমানুল্লাহ উদয় বলেন, তিনি দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। মাদক মামলায় তাঁর নাম আসার পর তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর সম্মান পুনরুদ্ধার এবং অব্যাহতির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছেন। তবে তিনি নির্দোষ হলে তাঁকে কারা এবং কী উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমানুল্লাহ উদয়ের মা আঞ্জুয়ারা বেগম, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাচ্চা মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আবু সাঈদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিকরাইল হোসেন খোকা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।এ সময় তিনি জামালপুরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
বিষয় : সংবাদ সম্মেলন মাদক মামলা বকশীগঞ্জ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬