দৈনিক সংবাদ দিগন্ত

চীনের সামরিক অবকাঠামো সম্প্রসারণে নতুন চ্যালেঞ্জে ভারত

অবকাঠামো সম্প্রসারণ
অবকাঠামো সম্প্রসারণ
ছবি: অবকাঠামো সম্প্রসারণ

অরুণাচল প্রদেশের সীমান্ত ঘিরে চীনের সামরিক তৎপরতা ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে। সীমান্তের কাছাকাছি সেনা মোতায়েনের পাশাপাশি তিব্বতে সড়ক, রেলপথ, বিমানঘাঁটি ও সামরিক অবকাঠামো সম্প্রসারণ করছে বেইজিং। এতে প্রয়োজনের সময় দ্রুত সেনা ও যুদ্ধসরঞ্জাম সরবরাহের সক্ষমতা বাড়ছে চীনের। ভারতের জন্য এই কৌশলগত পরিবর্তন নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সামরিক বিশ্লেষণে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) অন্যতম শক্তি কম্বাইন্ড আর্মস ব্রিগেড। এসব ব্রিগেডে পদাতিক সেনার পাশাপাশি কামান, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা, নজরদারি, প্রকৌশল ও রসদ সরবরাহের ব্যবস্থা থাকে। প্রয়োজন অনুযায়ী হালকা, মাঝারি ও ভারী কাঠামোয় সাজানো যায় এসব ইউনিট। একটি ব্রিগেডে সাধারণত সাড়ে চার থেকে পাঁচ হাজার সেনা থাকতে পারেন। অরুণাচল সীমান্তে চীনের সামরিক প্রস্তুতি কয়েকটি স্তরে সাজানো। সীমান্তবর্তী ইউনিটের পাশাপাশি তিব্বত সামরিক জেলার অধীন বাহিনীকে প্রয়োজনে ব্যবহার করা যায়। পরিস্থিতি জটিল হলে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীন অন্যান্য ইউনিটও সেখানে পাঠানোর সুযোগ রয়েছে। 

আরও পড়ুন, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১২টিসহ মোট ২০ লাশ উদ্ধার

ফলে সীমান্তে স্থায়ীভাবে বিপুলসংখ্যক সেনা না রেখেও দ্রুত সামরিক শক্তি বাড়ানোর সক্ষমতা ধরে রেখেছে চীন। ভারতীয় সেনাবাহিনীর ২০২৫-২৬ সালের বার্ষিক মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালে চীনের উত্তর সীমান্তে সেনা মোতায়েন কিছুটা কমানো হয়েছিল। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ১০টি কম্বাইন্ড আর্মস ব্রিগেডের সমপরিমাণ বাহিনী এবং প্রচলিত প্রশিক্ষণ এলাকায় আরও ১০টি ব্রিগেডের সমপরিমাণ সেনা ছিল। এই হিসাব পুরো ভারত-চীন সীমান্তের, শুধু অরুণাচল প্রদেশের নয়। চীনের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা তিব্বতের দামশুং বিমানঘাঁটি। অরুণাচল সীমান্ত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার থেকে চার হাজার ৩০০ মিটার উচ্চতায়। এর রানওয়ে প্রায় ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত বাণিজ্যিক উপগ্রহচিত্রে আগের জুন মাসে সেখানে চারটি জে-২০ যুদ্ধবিমান দেখা যাওয়ার দাবি করা হয়। তবে ঘাঁটিতে স্থায়ীভাবে কতটি বিমান বা কোন সামরিক ইউনিট মোতায়েন রয়েছে, তা নিশ্চিত নয়। অন্যদিকে ভারতও সীমান্তবর্তী এলাকায় সড়ক, যোগাযোগ, নজরদারি ও রসদ সরবরাহব্যবস্থা উন্নত করছে।

আরও পড়ুন,মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় সেনা মোতায়েন রাখা ভারতের জন্য চ্যালেঞ্জ হলেও স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে অভিজ্ঞতা এবং সীমান্তে সেনাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে দুই দেশের সামরিক যোগাযোগও গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের সেপ্টেম্বরে তাসিং এলাকায় উত্তেজনার পর ওয়াচা-দামাই এলাকায় দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি সামনে আসে। সব মিলিয়ে, অরুণাচল সীমান্তে বড় ধরনের সংঘাত অনিবার্য এমন কোনো ইঙ্গিত নেই। তবে তিব্বতে চীনের সামরিক অবকাঠামো সম্প্রসারণ, দ্রুত সেনা সমাবেশের সক্ষমতা এবং বিমানশক্তির উপস্থিতি ভারতের জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে।

বিষয় : অবকাঠামো সামরিক সম্প্রসারণে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চীনের সামরিক অবকাঠামো সম্প্রসারণে নতুন চ্যালেঞ্জে ভারত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x