সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এজাহারভুক্ত আসামি ও চুরি মামলার এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলার আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে মোঃ আঙ্গুর হোসেন (৪৫)। পুলিশ জানায়, তিনি কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি, আশাশুনি থানা কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি আশাশুনি থানার ২১ জুন ২০২৬ তারিখের ২২ নম্বর মামলার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার এজাহারভুক্ত আসামি।আরও পড়ুন, বিশ্বপর্যটনের মানচিত্রে পতেঙ্গা-খেজুরতলাকে তুলে ধরার উদ্যোগঅপর গ্রেপ্তারকৃত হলেন উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক গাইন (৫৯)। তিনি ৯ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা আশাশুনি থানার ৯ নম্বর মামলার ৩৭৯ ও ৪১১ ধারার আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর দুই আসামিকে সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।