দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট থানা পুলিশের রাতভর অভিযানে আটক ৯

পুলিশের রাতভর অভিযানে আটক ৯
পুলিশের রাতভর অভিযানে আটক ৯
ছবি: পুলিশের রাতভর অভিযানে আটক ৯

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি ও সন্দেহজনক চলাফেরার অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সদরঘাট থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ)-এর দিকনির্দেশনায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী)-এর সার্বিক তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে এসআই শাহ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সদরঘাট থানার ২০২৪ সালের একটি মামলার আসামি মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। রুবেল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা এবং বর্তমানে পশ্চিম মাদারবাড়ি এলাকায় বসবাস করছিলেন।

আরও পড়ুন, ময়মনসিংহে ভারতীয় তরল মাদক ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩

অপরদিকে, এএসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা। এদিকে, এসআই মো. ফারুক আহমদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত শুভপুর, কদমতলী ও এসআরবি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গভীর রাতে নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন টিটু (৩৩), বিজয় ধর (১৯), মো. ইমরান (৩৫), আব্দুর রহিম তানভীর (২১), মহিউদ্দিন বাদশা (৩০), মো. রনি (৩১) ও মো. খোকন হাওলাদার (৩৪)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গভীর রাতে সংশ্লিষ্ট স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৮৮(ডি)/১০৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০, তারিখ ৯ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়। সদরঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : আটক পুলিশের অভিযান সিএমপি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট থানা পুলিশের রাতভর অভিযানে আটক ৯

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x