বিগত আওয়ামী লীগ সরকার পরিসংখ্যানকে কেবল তাদের উন্নয়নের মিথ্যা বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, পতিত সরকারের ভুল নীতি ও তথ্যের কারচুপির কারণে বাস্তবে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল। রবিবার (৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটরিয়ামে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা তিতুমীর বলেন, অতীতে কীভাবে মিথ্যা প্রচার করা যায়, সেটির কৌশল হিসেবে তথ্যকে উপস্থাপন করা হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, দেশে ইঞ্জিনচালিত নৌকার সংখ্যা একসময় কাগজে-কলমে ১৩ হাজার দেখানো হলেও প্রকৃত সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার। বর্তমানে বিশ্বজুড়ে তথ্য ও অপতথ্যের যে লড়াই চলছে,
আরও পড়ুন,গার্মেন্টস অস্থিরতায় আ.লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ
সেখানে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত ও নির্ভরযোগ্য করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগীদের যুক্ত করতে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রুখতে প্রক্সিমিটি টেস্টের মতো বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরিসংখ্যান ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার তিনটি প্রধান সংস্কার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে তথ্য তৈরি, জননীতি প্রণয়নে সঠিক তথ্যের ব্যবহার এবং ওপেন ডাটা পলিসির মাধ্যমে সাধারণ মানুষ ও গবেষকদের জন্য তথ্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ফিরোজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বিষয় : জবাবদিহি সংস্কার উদ্যোগ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬