দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা

হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ
হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ
ছবি: হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় পৃথক দুটি অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ভারতীয় মার্টিনি ড্রাগস ও দুই কেজির বেশি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা। এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার পর ভারতীয় মার্টিনি ড্রাগসকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে শনাক্ত করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজিবি সূত্রে জানা যায়, নীলডুমুর ব্যাটালিয়নের অধীন শাখরা বিওপির সদস্যরা গত ১ ও ৩ নভেম্বর পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। প্রথম অভিযানে গত ১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাখরা বিওপি থেকে পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে তল্লাশি চালানো হয়। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে টহল কমান্ডার নায়েব সুবেদার মুন্সি আনোয়ারুজ্জামান পিবিজিএমের নেতৃত্বে ভারতীয় মার্টিনি ড্রাগসের পাঁচটি বোতল জব্দ করা হয়। 

আরও পড়ুন,চট্টগ্রামে রাতভর অভিযানে গ্রেপ্তার ২৬

প্রতিটি বোতলের পরিমাণ ২০০ মিলিলিটার। জব্দকৃত এসব দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী সময়ে মার্টিনি ড্রাগসের প্রকৃত উপাদান ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে নমুনা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফলে এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। অপর অভিযানে গত ৩ নভেম্বর বেলা ১১টা ১০ মিনিটে শাখরা বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান বইচনা এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ভারতীয় দুই কেজি ৬৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা। বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক দুটি অভিযানে মোট পাঁচ বোতল মার্টিনি ড্রাগস ও দুই কেজি ৬৬ গ্রাম হেরোইনসহ সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আরও পড়ুন,লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৪

 নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্টদের মতে, হেরোইনের মতো ভয়াবহ মাদক এবং তা তৈরির কাঁচামাল উদ্ধারের ঘটনা মাদক চোরাচালানের বহুমাত্রিক ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে পরীক্ষাগারে কাঁচামাল হিসেবে শনাক্ত হওয়া মার্টিনি ড্রাগসের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র শনাক্ত করা গেলে সীমান্তকেন্দ্রিক মাদক পাচার প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

বিষয় : জব্দ কাঁচামাল হেরোইন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x