দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৪

মাদ্রাসাছাত্র নিহত
মাদ্রাসাছাত্র নিহত
ছবি: মাদ্রাসাছাত্র নিহত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বুড়িমারীর দিকে যাওয়া একটি ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন,১২ কেজি গ্যাসের দাম ২ হাজার ৬০ টাকা

 দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে একজন শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : শিক্ষার্থী নিহত সংঘর্ষে মাদ্রাসাছাত্র

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৪

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বুড়িমারীর দিকে যাওয়া একটি ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন,১২ কেজি গ্যাসের দাম ২ হাজার ৬০ টাকা

 দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে একজন শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x