দৈনিক সংবাদ দিগন্ত

ক্রিকেটের মাঠে কোহলির ১০ অবিস্মরণীয় কীর্তি

বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজারের বেশি রান, তিন সংস্করণ মিলিয়ে ৮৬টি সেঞ্চুরি এবং অসংখ্য রেকর্ড ব্যাট হাতে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ৫ নভেম্বর তাঁর ৩৮তম জন্মদিন। বিশেষ এই দিনে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের উল্লেখযোগ্য ১০টি কীর্তি।

১. ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে কোহলির সেঞ্চুরি ৫৫টি। ২০২৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০তম সেঞ্চুরি করেন তিনি। পরে আরও পাঁচটি সেঞ্চুরি যোগ করেন নিজের নামের পাশে।

২. ১০ হাজার রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়

ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে কোহলির গড় সর্বোচ্চ। তাঁর ব্যাটিং গড় ৫৮.৮৪।

৩. টেস্টে ভারতের সর্বাধিক ডাবল সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে সাতটি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এ কীর্তি আর কারও নেই। শেবাগ ও শচীন করেছেন ছয়টি করে ডাবল সেঞ্চুরি।

৪. আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রান

২০১৬ সালের আইপিএলে ৯৭৩ রান করেছিলেন কোহলি। এক মৌসুমে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ওই আসরে চারটি সেঞ্চুরিও করেন তিনি।

৫. টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রেটিং

টেস্ট ব্যাটসম্যান হিসেবে কোহলির সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯৩৭। ২০১৮ সালে অর্জিত এই রেটিং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

৬. বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে চার সেঞ্চুরি

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের সিরিজে চারটি সেঞ্চুরি করেন কোহলি। পরে ইংল্যান্ড সফরে শুবমান গিলও চার সেঞ্চুরি করায় রেকর্ডটি এখন যৌথভাবে তাঁদের।

৭. ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয়

৬৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জয় এনে দেন কোহলি। ভারতীয় অধিনায়কদের মধ্যে টেস্ট জয়ের সংখ্যায় তিনিই শীর্ষে। তাঁর নেতৃত্বে ভারত টানা নয়টি টেস্ট সিরিজও জিতেছিল।

৮. ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রান

মাত্র ২০৫ ইনিংসে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। সময়ের হিসাবেও দ্রুততম ছিলেন তিনি।

৯. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রান

তিন সংস্করণ মিলিয়ে মাত্র ৫৯৪ ইনিংসে ২৭ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন কোহলি। এর আগে ৬২৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন শচীন টেন্ডুলকার।

১০. বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সাফল্য

ভারতীয় অধিনায়কদের মধ্যে দেশের বাইরে সর্বাধিক পাঁচটি টেস্ট সিরিজ জয়ের কীর্তি কোহলির। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট সিরিজ জেতে ভারত, যা দেশটির ক্রিকেট ইতিহাসে বিশেষ অর্জন।

বিষয় : অবিস্মরণীয় কোহলির কীর্তি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ক্রিকেটের মাঠে কোহলির ১০ অবিস্মরণীয় কীর্তি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x