দৈনিক সংবাদ দিগন্ত

নগদবিহীন লেনদেনে বাড়ছে বাংলা কিউআরের ব্যবহার

বাংলা কিউআর

বাংলা কিউআর কোডের মাধ্যমে আর্থিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে এ পদ্ধতিতে দৈনিক গড়ে ৪০ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে। নগদবিহীন লেনদেনকে জনপ্রিয় করতে দেশজুড়ে খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয়কেন্দ্রে বাংলা কিউআর সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা সম্প্রসারণ করা হচ্ছে। 

আরও পড়ুন,সঞ্চয়পত্রের মুনাফায় করের নতুন হিসাব শুরু

এ সেবার মান উন্নয়নে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সুবিধাও চালু করা হয়েছে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বাংলা কিউআর সেবা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা বড় চ্যালেঞ্জ। এসব বাধা দূর করতে ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ডেপুটি গভর্নর আশা প্রকাশ করেন, বাংলা কিউআর সেবার বিস্তারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার পথ আরও সুগম হবে। অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা সহজলভ্য করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয় : বাড়ছে নগদবিহীন লেনদেনে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নগদবিহীন লেনদেনে বাড়ছে বাংলা কিউআরের ব্যবহার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x