দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রথমে প্রেম তারপর বিয়ে স্বামীর অত্যাচারে অতিস্ত শামীমা নির্যাতনের অভিযোগ উঠেছে মামুনের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি: প্রেমের সম্পর্কের পর বিয়ে, এরপর দাম্পত্য কলহ ও বিচ্ছেদ। এবার সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক দাবি এবং হুমকি-ধমকির অভিযোগ তুলেছেন শামীমা আক্তার। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি দাবি করেছেন, শামীমা তাকে তালাক না দিয়েই অন্যত্র বিয়ে করেছেন এবং তার কাছে ২১ লাখ টাকা পাওনা রয়েছে। শামীমার অভিযোগ, ২০২৩ সালের ১৪ জানুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করেন। একপর্যায়ে মামুন তার কাছ থেকে চার লাখ টাকা নেন। পরে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন শামীমা। তিনি জানান, নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা হলেও সম্পর্কের উন্নতি হয়নি। শামীমার দাবি, ২০২৫ সালের ১ আগস্ট কাজির মাধ্যমে রেজিস্ট্রিকৃত তালাক দেন তিনি। শামীমার ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর পারিবারিকভাবে বাচ্চু নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। 

আরও পড়ুন,কালীগঞ্জে ১০০ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপসহ দুই মাদক কারবারি আটক

এ খবর জানার পর ৬ সেপ্টেম্বর মামুন তার বর্তমান ঠিকানায় গিয়ে হুমকি-ধমকি দেন। এমনকি তার পরিবারের সদস্যদের এলাকায় শান্তিতে বসবাস করতে দেবেন না এবং অতীতের ব্যক্তিগত ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুল্লাহ আল মামুন এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, শামীমা এখনো তার বৈধ স্ত্রী। তাকে তালাক না দিয়েই তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করেছেন শামীমা। মামুন আরও দাবি করেন, শামীমা ও তার পরিবারের কাছে তার ২১ লাখ টাকা পাওনা রয়েছে। শামীমার দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা আনুষ্ঠানিক তদন্তের তথ্য প্রতিবেদকের কাছে পাওয়া যায়নি।

বিষয় : অত্যাচারে অতিস্ত শামীমা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

প্রথমে প্রেম তারপর বিয়ে স্বামীর অত্যাচারে অতিস্ত শামীমা নির্যাতনের অভিযোগ উঠেছে মামুনের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x