ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের নতুন একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। বিনোদন প্রতিবেদক: নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। শুটিংয়ের সময় ধারণ করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নির্মাতা তানিয়া বৃষ্টিকে স্বাগত জানান। তিনি লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।
আরও পড়ুন,নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তামান্না ভাটিয়া
এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেনন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর আবারও অভিনয়ে ফেরায় তাঁর ভক্ত ও সহকর্মীদের মধ্যে আনন্দের খবর ছড়িয়ে পড়েছে। ‘অংশীদার’ নাটকের মাধ্যমে নতুন করে অভিনয়জগতে পথচলা শুরু করলেন এই অভিনেত্রী।
বিষয় : নাটক তানিয়া বৃষ্টি অংশীদার’

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন