দৈনিক সংবাদ দিগন্ত

এক লাখ এতিম ও দুস্থ শিশুর পাশে দাঁড়াচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সমাজের এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাবে। এতিম শিশুদের দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। ইতোমধ্যে এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, 

আরও পড়ুন,বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সতর্ক থাকার পরামর্শ

এতিম ও অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সম্ভব। কওমি মাদরাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কওমি মাদরাসায় পড়াশোনা শেষ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইব। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পপতি ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন।সম্মেলনের শেষ দিনে জুমার নামাজের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।

বিষয় : শিশু এতিমখানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এক লাখ এতিম ও দুস্থ শিশুর পাশে দাঁড়াচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x