নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন,সখীপুরে যুবদলের( ৪৮)তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
পরে নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাহসিফ সপরিবারে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে নৌ পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বক্তব্য জানতে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয় : মৃত্যু সাবেক কর্মকর্তার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন