দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সখীপুরে যুবদলের( ৪৮)তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সখীপুরে যুবদলের( ৪৮)তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের( ৪৮) তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সখীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ডাকবাংলো চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খান এমপি। সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান। উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব কায়সার কাশেমের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। 

আরও পড়ুন,কসবায় মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড

এসময় মন্ত্রী বক্তব্যের মাধ্যমে  যুব দলকে সরকারের খারাপ কাজের সমালোচনা সহ ভালো কাজের পরামর্শ দেন। মন্ত্রী মহোদয় আরও বলেন, শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব সমাজকে উন্নয়ন করার জন্য কাজ করেছেন। বক্তব্যের মধ্যে যুবদলকে আহ্বান করেন একটি সমাজ ও রাষ্ট্রকে উন্নত করার জন্য   যুবসমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।  সমাজে নেশাগ্রস্থ ছেলেদের ভালো করার জন্য যুবদলকে কাজ করতে হবে।একটি সমাজ এবং রাষ্ট্র গঠনের  ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। উন্নয়নের কথা বলতে গেলে মন্ত্রী মহোদয় বলেন,  সখিপুরের রাস্তা-ঘাট, স্কুল -কলেজ, মসজিদ -মাদ্রাসা, মন্দির-শ্মশানের জন্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি।

বিষয় : আলোচনা র‍্যালি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সখীপুরে যুবদলের( ৪৮)তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x