নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাইসাবাড়ি মাঠ এলাকায় আনোয়ার, ইসমাইল, জুয়েল ও মুন্নাসহ কয়েকজনের মালিকানাধীন ঝুটের গোডাউনগুলোতে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা ২৬টি গোডাউন আগুনে ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার স্টেশনের দুটি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুটি,
আরও পড়ুন, স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, পুলিশের হাতে স্বামী
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি এবং উপসহকারী পরিচালকের একটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিনের নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : ঝুটের গোডাউন শর্টসার্কিট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন