ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি রয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। নির্বাচন কমিশনের পার্সোনালাইজেশন সেন্টারে থাকা মেশিনগুলোর অবস্থা, রক্ষণাবেক্ষণ,
আরও পড়ুন, মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু
কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও সভার আলোচ্যসূচিতে রয়েছে। বৈঠকে ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন এবং অন্যান্য বিবিধ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। নির্বাচন কতটি ধাপে বা স্লটে অনুষ্ঠিত হবে এবং কোন সময়ে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে একযোগে ঘোষণা করা হবে না। কমিশন নির্বাচনের স্লট নির্ধারণ করবে, আর মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। আজকের বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরবর্তী সময়সূচি ও প্রস্তুতির দিকনির্দেশনা।
বিষয় : সময়সূচি সভাপতিত্ব ইউপি নির্বাচন

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন