দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু

মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু
মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু

দেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। 

আরও  পড়ুন,রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা 

পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্যও বিবেচনায় নেওয়া হয়। এসব তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার সিদ্ধান্ত জানায়।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।চাঁদ দেখার ওপর ভিত্তি করে হিজরি মাসের শুরু নির্ধারিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে নতুন হিজরি মাসের গণনা শুরু হবে।

বিষয় : আউয়াল মাস পবিত্র জমাদিউল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। 

আরও  পড়ুন,রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা 

পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্যও বিবেচনায় নেওয়া হয়। এসব তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার সিদ্ধান্ত জানায়।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।চাঁদ দেখার ওপর ভিত্তি করে হিজরি মাসের শুরু নির্ধারিত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে নতুন হিজরি মাসের গণনা শুরু হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মঙ্গলবার থেকে জমাদিউল আউয়াল মাস শুরু
0:00 0:00
1.0x