দৈনিক সংবাদ দিগন্ত

অল্পের জন্য রক্ষা পেলেন তিশা

অল্পের জন্য রক্ষা পেলেন তিশা
অভিনেত্রী তানজিন তিশা

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনার পর মানিকগঞ্জের সফর বাতিল করে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী।বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তানজিন তিশা। শনিবার দেওয়া এক পোস্টে দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি লেখেন, “মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ্‌! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ্‌।”

আরও  পড়ুন, দুই দশকে দীঘি

জানা গেছে, দুর্ঘটনায় তিশার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিনেত্রী নিজে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর নির্ধারিত শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ না দিয়ে ঢাকায় ফিরে আসেন তিনি।তানজিন তিশা বাংলাদেশের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। বিভিন্ন নাটক ও বিনোদনমূলক কাজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।এ ঘটনায় বিস্তারিত তথ্য এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয় : অভিনেত্রী সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা অভিনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অল্পের জন্য রক্ষা পেলেন তিশা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনার পর মানিকগঞ্জের সফর বাতিল করে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী।বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তানজিন তিশা। শনিবার দেওয়া এক পোস্টে দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি লেখেন, “মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ্‌! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ্‌।”

আরও  পড়ুন, দুই দশকে দীঘি

জানা গেছে, দুর্ঘটনায় তিশার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিনেত্রী নিজে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর নির্ধারিত শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ না দিয়ে ঢাকায় ফিরে আসেন তিনি।তানজিন তিশা বাংলাদেশের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। বিভিন্ন নাটক ও বিনোদনমূলক কাজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।এ ঘটনায় বিস্তারিত তথ্য এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
অল্পের জন্য রক্ষা পেলেন তিশা
0:00 0:00
1.0x