দৈনিক সংবাদ দিগন্ত

দুই দশকে দীঘি

দুই দশকে দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে এবার নতুন স্বীকৃতি পেলেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘প্রিয় প্রাক্তন’ ওয়েবফিল্মে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।ইফতেখার মাহমুদ ওসিন পরিচালিত ‘প্রিয় প্রাক্তন’ ওয়েবফিল্মে ‘তমা’ চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সম্প্রতি বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ওয়েবফিল্মে তাঁর অভিনয় দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরেছে অভিনেত্রীকে।দীঘির চলচ্চিত্রে অভিনয়ের শুরু কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে। ২০০৬ সালের ৪ আগস্ট মুক্তি পাওয়া ছবিটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। তবে এর আগেই গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দেশজুড়ে পরিচিতি পান দীঘি।এরপর ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘সাজঘর’, ‘অবুঝ শিশু’, ‘কপাল’, ‘বাবা আমার বাবা’ ও ‘এক টাকার বউ’সহ বেশ কয়েকটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। 

আরও পড়ুন, মুম্বাইয়ে বিক্ষোভে আটক ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জায়েন মারি মুক্ত

ছোটবেলায় ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন দীঘি।বড় হয়ে নায়িকা হিসেবে তাঁর প্রথম সিনেমা ছিল দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সুমন ধরের পরিচালনায় ‘চিঠি’ ওয়েবফিল্মেও কাজ করেছেন এই অভিনেত্রী।ক্যারিয়ারের দুই দশক প্রসঙ্গে দীঘি বলেন, “আমার শিশুবেলাটাই ভীষণ বর্ণাঢ্য ছিল। সবাই আমাকে ভীষণ স্নেহ করতো। বিশেষত খুব মিস করি মান্না আঙ্কেলকে।”অভিনয়ে আসার স্মৃতিচারণ করে তিনি জানান, মায়ের আঙুল ধরে চলচ্চিত্রজগতে তাঁর পথচলা শুরু। এ যাত্রায় বাবার সমর্থনও ছিল। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করে যাবেন বলেও জানান দীঘি।শিশুশিল্পী থেকে নায়িকা এবং এখন ওয়েবফিল্মে অভিনয়ের স্বীকৃতি—দীঘির দীর্ঘ অভিনয়যাত্রায় নতুন সংযোজন হয়ে থাকল এই পুরস্কার।

বিষয় : অভিনয়জীবন নতুন স্বীকৃতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুই দশকে দীঘি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
দুই দশকে দীঘি
0:00 0:00
1.0x