রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করার দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে গত চার দিনে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।ডিএমপি জানায়, চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন, তেল নিতে বাড়তি ১৮ কিলোমিটার, বাড়ছে যানজট ও জ্বালানি অপচয়
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত ও জনবহুল এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।ডিএমপি জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন