দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা হলে প্রতিহত করা হবে: বিমানমন্ত্রী

বিমানমন্ত্রী

সরকারকে ব্যর্থ করতে কোনো অপচেষ্টা চালানো হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন, মাদক ও অপশাসনের কোনো স্থান থাকবে না।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিমানমন্ত্রী বলেন, ‘হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে সবাই মিলে দেশকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা জনগণের সহযোগিতা নিয়ে একযোগে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।সরকারের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ কোনো অপচেষ্টার মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন,সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৭ জন গ্রেপ্তার

কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টার মাধ্যমে সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না।তিনি আরও বলেন, আগামী দিনে নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সমতার ভিত্তিতে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে। এজন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন বিমানমন্ত্রী। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মাঠমুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মননশীলতা, শৃঙ্খলাবোধ ও শারীরিক সক্ষমতার বিকাশ ঘটে।মন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীদের নয়, বেকার তরুণ-তরুণীদেরও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। কর্মসংস্থানের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তুলতে পারলে তারা নিজেদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবেন।তিনি বলেন, একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থান—এই তিন ক্ষেত্রেই সমান গুরুত্ব দিতে হবে। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করেন মন্ত্রী। ফাইনালে নান্দাইল উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধোবাউড়া উপজেলা দল।ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ড. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বিষয় : অপচেষ্টা বিমানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা হলে প্রতিহত করা হবে: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x