দৈনিক সংবাদ দিগন্ত

৫ অক্টোবর থেকে নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আগামী ২০ অক্টোবরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। বেতন নির্ধারণ চূড়ান্ত হলে সরকারি চাকরিজীবীরা নতুন মূল বেতনের পাশাপাশি প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার পাওয়ার সুযোগ পাবেন।অর্থ বিভাগের সূত্র জানায়, সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++)-এর পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। নির্ধারিত পোর্টালে প্রবেশ করে চাকরিজীবীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মতারিখ, বর্তমান পদবি, গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ ও বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে।এ ছাড়া পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে সংশ্লিষ্ট অফিস আদেশের তথ্য প্রস্তুত রাখতে হবে। অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই-বাছাই করবে। কোনো ভুল বা অসংগতি থাকলে সংশোধনের সুযোগ থাকবে।

আরও  পড়ুন, ৭৫ মিনিটে তিন ভূমিকম্প কেঁপে উঠল ঢাকা

গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরোনো ও নতুন মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে পূর্ণ নতুন মূল বেতন কার্যকর হবে।চলতি অর্থবছরে বর্ধিত মূল বেতন পরিশোধে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।নতুন কাঠামোয় সন্তোষজনক চাকরির আট বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছর পর দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়ার বিধান রাখা হয়েছে। অতীতে একাধিকবার টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া কর্মীদের ক্ষেত্রে সমন্বয়ের জটিলতাও যাচাই করা হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এসব তথ্য যাচাই শেষে নতুন বেতন ও বকেয়া পাওনার চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।

বিষয় : বেতন নির্ধারণ পে-স্কেলে ৫ অক্টোবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

৫ অক্টোবর থেকে নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x