দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক

জ্যেষ্ঠ সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে লন্ডনের সেন্ট বার্থোলোমিউ’স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার এক শোকবার্তায় তিনি তৌফিক ইমরোজ খালিদীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। 

আর ও পড়ুন, জামায়াতের রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

রিজভী বলেন, তৌফিক ইমরোজ খালিদী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে তিনি নির্ভীক ও দ্বিধাহীন ছিলেন বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরাও শোক প্রকাশ করেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : রিজভীর শোক খালিদীর মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রিজভীর শোক
0:00 0:00
1.0x