অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারি বৃষ্টিপাত হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।
আরও পড়ুন, এমপি মিষ্টির পদত্যাগে দলীয় শৃঙ্খলা নিয়ে নতুন বার্তা প্রধানমন্ত্রীর
তবে সামগ্রিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোথাও ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় পানি সমতল দ্রুত বেড়ে সাময়িকভাবে জলাবদ্ধতা বা স্থানীয় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর বিদায় এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে অক্টোবরজুড়ে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সতর্কবার্তার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয় : উত্তরাঞ্চল লঘুচাপ ঘূর্ণিঝড়

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন