সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা জানানো হয়।সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখার পরিচালক মো. মনির হোসেনের পাঠানো বার্তায় জানানো হয়, স্পিকার বিকেল ৪টা ৩০ মিনিটে প্রেস ব্রিফিং করবেন।এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেপরে স্পিকার সাংবাদিকদের জানান,
আরও পড়নি, জ্বালানি, দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
তিনি মিষ্টির পদত্যাগপত্র পেয়েছেন এবং সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। পদত্যাগের গেজেট প্রকাশের পর বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।মিষ্টির পদত্যাগের আগে তাকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়ার খবর প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর মিষ্টির নাম আলোচনায় আসে। ওই ঘটনায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে কারও সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করার কথা জানানো হয়েছে।এদিকে মিষ্টির পদত্যাগের পর তার সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
বিষয় : জরুরি সংবাদ সম্মেলন স্পিকার

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন