দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের জরিমানা ছাড়াই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে।(১ অক্টোবর) এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এর ভ্যাট রিটার্নসংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ তৈরি হয়েছে। এ কারণে অনেক প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন এখনো দাখিল করেনি।এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,

আরও  পড়ুন, ছয় মাসে বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়ল ১০.৬ শতাংশ

 ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। যেসব প্রতিষ্ঠান এখনো জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন জমা দেয়নি, তারা ১৫ অক্টোবরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা আরোপ করা হবে না।এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বএই তিন কর মেয়াদের ভ্যাট রিটার্ন অনলাইন সিস্টেমে দাখিল করতে হবে।এনবিআরের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা প্রতিষ্ঠানগুলো জরিমানা ছাড়াই বকেয়া রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছে। তবে ১৫ অক্টোবরের সময়সীমা পার হওয়ার পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিষয় : জুলাই-আগস্ট ভ্যাট রিটার্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x