শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
আরও পড়ুন, অক্টোবরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
এদিকে দুর্গাপূজার নির্ধারিত ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৫ অক্টোবর রোববার খুলবে।অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করবে। তবে বাস্তবে অনেক শিক্ষার্থীর জন্য ছুটি শুরু হবে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষ হওয়ার পর।দুর্গাপূজা দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা পারিবারিক ও ধর্মীয় আয়োজনের জন্য পর্যাপ্ত সময় পাবেন। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন