পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে মোট ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার বি দল। গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হবে পাঁচটি ম্যাচ। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। আগামী ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ২০২৭ সালের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আরও পড়ুন, পাঁচ সেঞ্চুরির ম্যাচে গিলের ২২৩, রেকর্ড গড়ে ভারতের জয়
এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগে ‘ইস্ট লন্ডন’ নামে পরিচিত কুগোম্পো সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।১৬ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ডারবানে হবে ম্যাচটি। এরপর ১৯ অক্টোবর একই ভেন্যুতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেঞ্চুরিয়নে কোয়ালিফায়ার বি দলের বিপক্ষে খেলবে তারা।গ্রুপ পর্ব শেষে শুরু হবে ‘সুপার সেভেন’ পর্ব, যা চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ, ভেন্যু ও ম্যাচের তারিখ নির্ধারিত হবে গ্রুপ পর্বে দলের অবস্থানের ভিত্তিতে। এরপর ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। টুর্নামেন্টের পর্দা নামবে ২১ নভেম্বর জোহানেসবার্গের ফাইনালের মধ্য দিয়ে।
বিষয় : বিশ্বকাপ ইংল্যান্ড ২০২৭ ক্রিকেট

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন