দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মাদারীপুর সদর থানা এলাকা হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করলেন ডিবি পুলিশ

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় কুমকুম বেগম।

কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে।

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

‎দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা: গঙ্গাচড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। ‎ ‎বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি র‌্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। ‎ ‎প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের বোঝা নন; তাঁরা আমাদের অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের ধারক। জীবনের শেষ পর্যায়েও যেন তাঁরা নিরাপদ, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ‎ ‎সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রবীণদের কল্যাণ নিশ্চিত করা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি সামাজিক ও পারিবারিক দায়িত্বও। প্রবীণদের প্রয়োজনীয় সেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সমাজসেবা কার্যক্রমের পাশাপাশি পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। ‎ ‎দুঃস্থ উন্নয়ন সংস্থার (ডাস) পরিচালক চাঁদ মিয়া বলেন, প্রবীণদের অনেকেই নানা ধরনের আর্থিক, সামাজিক ও পারিবারিক সংকটের মধ্যে জীবনযাপন করেন। তাঁদের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ‎ 

আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

‎তালুকভূবন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম আরিফ বলেন, প্রবীণদের প্রতি সম্মান ও সহমর্মিতা ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে। পরিবারে প্রবীণদের যত্ন ও মর্যাদা নিশ্চিত হলে সমাজেও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। ‎ ‎সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার,গঙ্গাচড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম চাঁন , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মো. সাজু আহমেদ লাল, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী,উপজেলা যুবদলের সভাপতি সাজু আহাম্মেদ স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও প্রবীণরা উপস্থিত ছিলেন। ‎আয়োজকরা জানান, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ‎ ‎কর্মসূচিতে সহযোগিতা করে শেয়ার ফাউন্ডেশন, গ্রাসরুট কো-অপারেশন, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস), রাজবল্লভ একতা সংঘ, সুনীতি প্রতিষ্ঠা ও কল্যাণ সমিতি, এইমস, প্রগতি ব্যমাগার এবং ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাসমূহ। সার্বিক সহযোগিতায় ছিল তালুকভূবন প্রতিবন্ধী বিদ্যালয়।

বিষয় : নতুন ভাবনা প্রবীণ দিবস ৩৬তম

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‎দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা: গঙ্গাচড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x