দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে ম্যাচ বাতিল, সেমিফাইনালে বাংলাদেশ

সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নাগোয়ায় নির্ধারিত ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়েই শেষ হয়। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে মালয়েশিয়াকে টপকে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ।

সকাল থেকেই নাগোয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও মাঠের পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচ বাতিলের ঘোষণা দেয় আয়োজকরা।বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকাল থেকেই বৃষ্টি থাকায় ম্যাচ না হওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত আয়োজকরা ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করায় বাংলাদেশ দলকে আর মাঠে যেতে হয়নি।

আড়ও পড়ুন,বেলজিয়ামকে হারিয়ে জিদানের অধীনে জয়ের ধারা ফ্রান্সের

বৃষ্টির প্রভাব পড়েছে টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালেও। একই কারণে মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালও অনুষ্ঠিত হয়নি। এর আগে সোমবার পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচও বৃষ্টির কারণে বাতিল হয়।সেমিফাইনালে আগামী ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন শক্ত প্রতিপক্ষ পাকিস্তান।

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বাংলাদেশের রয়েছে সাফল্যের ইতিহাস। ২০১০ সালের আসরে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ, যা এখন পর্যন্ত এশিয়াডে পুরুষ ক্রিকেটে দেশের সর্বোচ্চ সাফল্য। এরপর ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে রৌপ্য এবং ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে ম্যাচ বাতিল, সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x