গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় নামে ২৩ বছরের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, সোমবার রাতে বাসায় ফিরছিলেন জয়। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা বিষয়টি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়ের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন, কিশোর গ্যাং দমনে নোয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান আটক ১৭১ জন
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে জয়কে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন