ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া জয়ের জন্মদিন ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বাবা-মা দুজনেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা, আবেগ ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেছেন তারা।
জয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে জয়কে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, বাবা। সব সময় আকাশছোঁয়া স্বপ্ন দেখো, তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও—এই কামনাই করি।’বাবার শুভেচ্ছাবার্তায় ফুটে উঠেছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার প্রত্যাশা। ছেলের জীবনে বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন পূরণের সাহস ও আত্মবিশ্বাস থাকুক—এমনই প্রত্যাশা শাকিব খানের।অন্যদিকে, ছেলে জয়ের সঙ্গে কেক কাটার একটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। জন্মদিনের আবেগঘন বার্তায় তিনি জয়কে তার জীবনের অন্যতম সুন্দর উপহার হিসেবে উল্লেখ করেছেন। ছেলের হাসি তার পৃথিবীকে আলোকিত করে বলেও অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী। একই সঙ্গে জয়ের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন তিনি।
আড়ও পড়ুন,বিয়ন্সেকে পেছনে ফেলে ভিএমএ ইতিহাস টেলর সুইফটের নতুন রেকর্ড
শাকিব খান ও অপু বিশ্বাসের পৃথক শুভেচ্ছাবার্তা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। জয়ের জন্মদিনকে ঘিরে তারকা বাবা-মায়ের আবেগঘন পোস্টও ভক্তদের নজর কেড়েছে। এর আগেও জয়ের জন্মদিন উপলক্ষে শাকিব খান ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির ভিডিও এবং আবেগঘন বার্তা প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে তাদের বিয়ে ও সন্তান জয়ের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। তবে একমাত্র সন্তান জয়কে ঘিরে শাকিব খান ও অপু বিশ্বাসের বিভিন্ন পারিবারিক মুহূর্ত প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
১০ বছরে পা দেওয়া আব্রাহাম খান জয়ের জন্মদিনে বাবা-মায়ের ভালোবাসা ও শুভকামনায় মুখর হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন