সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিশ্বকবি ভবনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ‘সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ফয়জুল করীম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাজপথে আন্দোলন করেছে এবং বহু ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। কিন্তু এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলে তিনি দাবি করেন।তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে স্বাস্থ্যকেন্দ্র ও কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের মতো ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার বক্তব্য অনুযায়ী,
আরও পড়ুন, বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জীবন গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন ফয়জুল করীম। তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সঠিক মূল্যবোধ গঠনে সীরাতের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, সীরাত শুধু ইতিহাস নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুছ আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাদরুদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন মুনতাছির আহমাদ এবং মুখ্য আলোচক ছিলেন মুফতী শামছুদ্দোহা আশরাফী।আলোচনা শেষে সীরাত কোয়েস্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।
বিষয় : সন্ত্রাস-চাঁদাবাজি গণক্ষোভ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন