পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি পরিবার। রোববার (২৭ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাওরানবাজার হয়ে তেজগাঁও এফডিসি মোড় প্রদক্ষিণ করে। এর আগে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এতে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী।প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করে আসছেন। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে গুপ্ত হামলা ও বোমাবাজিসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবেন বলেও তিনি জানান।তিনি আরও বলেন, বিএনপি পরিবার এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করবে,
আরও পড়ুন, ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল
জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো. সোলায়মান ও সাখাওয়াত হোসেন।এ ছাড়া তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আলমগীর হোসেন ও রইছ উদ্দিন, শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত খান সজিব ও ওমর ফারুক রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন