গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবা কার্যক্রম ও হাসপাতাল-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বয় ও পরামর্শ প্রদানের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সম্মান সূচক সদস্যপদ লাভ করেছেন গোপালগঞ্জ জেলা সদরের অবসর প্রাপ্ত রেজিষ্ট্রেশন প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল বশার খান (এম, এ) । গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মো মুজিবুর রহমান ও সদস্য সচিব এর স্বাক্ষরিত এই কমিটিটি ঘোষণা করা হয়। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সভাপতি করা হয়।গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানকে কমিটির সদস্য-সচিব করা হয়েছে। গোপালগঞ্জ পরিচালকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে মেডিকেল কলেজ হাসপাতালের এ কমিটির সদস্যদের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। এতে ডা. কে এম বাবরকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক।
আরও পড়ুন, ফিরিঙ্গীবাজারে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে মেজবাহ উদ্দিন মিন্টু
এ ছাড়া কমিটিতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সুভাষ চন্দ্র ভাদুড়ী, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার মো. আতাউর রহমান মন্ডল, প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. বি.এম. মনিরুজ্জামান, চেম্বার অব কমার্সের সভাপতি মোশাররফ হোসেন এবং প্রাইভেট প্র্যাকটিশনার প্রতিনিধি ডা. গৌতম বাগচীকে সদস্য করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আবুল বাশার খান, স্থানীয় গণ্যমান্য একজন মহিলা প্রতিনিধি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ডা. মো. বোরহান উদ্দিন চৌধুরী এবং নার্সিং প্রতিনিধি মো. নূরুল ওয়াদী।অফিস আদেশে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমে সমন্বয়, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা স্মারকে কমিটির সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ফলে হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে প্রতীয়মান হয়।
বিষয় : কমিটি বীর মুক্তিযোদ্ধা আবুল বশার খান

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন