দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপলক্ষে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা

গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন

বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ

কসবায় কৃষকদের আস্থা ও সফলতার প্রতীক হয়ে উঠছেন কৃষি অফিসার আয়েশা আক্তার

লামায় উপজলো সমবায় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রিকশা চালক সমবায় সমিতির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে জেলা পরিষদেের আয়োজনে মাসজুড়ে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বশার খান

ফিরিঙ্গীবাজারে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে মেজবাহ উদ্দিন মিন্টু

নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে মেজবাহ উদ্দিন মিন্টু

স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নএবং নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্বাচন বিশেষ ভূমিকা পালন করে।চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ও জনবহুল ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তৎপরতায় সরব হয়ে উঠছে নির্বাচনী মাঠ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।এই প্রেক্ষাপটে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং স্থানীয় পর্যায়ে জনসংযোগের কারণে আলোচনায় রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মেজবাহ উদ্দিন মিন্টু।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের জনসংখ্যা ২৬ হাজার ৬২০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৩৩১ জন এবং নারী ১২ হাজার ২৮৯ জন। ওয়ার্ডটিতে মোট পরিবারের সংখ্যা ৫ হাজার ৭৭৪টি। তবে স্থানীয়দের দাবি, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও বসবাসের কারণে প্রকৃত জনসংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি।মেজবাহ উদ্দিন মিন্টু দীর্ঘদিন ধরে ফিরিঙ্গীবাজার এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জানান, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং স্থানীয় সমস্যা সমাধানে কাজ করে আসছেন।তিনি বলেন, “ফিরিঙ্গীবাজারের মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি সবসময় সম্পৃক্ত ছিলাম। এলাকার মানুষের সমস্যা কাছ থেকে দেখেছি এবং সমাধানের জন্য কাজ করার চেষ্টা করেছি।” স্থানীয় সমস্যা তুলে ধরে তিনি বলেন, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মাদক, কিশোর গ্যাং এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এলাকার অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

আরও  পড়ুন, কোনাবাড়ীতে বিআরএস জরিপে স্বচ্ছতা ও আন্তরিকতার প্রশংসা

তিনি বলেন, “নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।” ফিরিঙ্গীবাজার এলাকায় একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মেজবাহ উদ্দিন মিন্টু বলেন, এলাকাবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।তিনি আরও বলেন, “নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা একটি জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।” তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে তিনি নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কার ও স্থানীয় সমস্যা সমাধানে মাঠপর্যায়ে যুক্ত ছিলেন।মেজবাহ উদ্দিন মিন্টুর রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির মাধ্যমে বলে তিনি জানান। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফিরিঙ্গীবাজার ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে সাল থেকে চটগ্ৰাম মহানগর যুবদলের সহ- যোগাযোগ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি।রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “রাজনীতি করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তারপরও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার অনুপ্রেরণা।”স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কারণে মেজবাহ উদ্দিন মিন্টুর পরিচিতি রয়েছে।তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের বিষয়টিও নির্বাচনী আলোচনায় উঠে আসছে।নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে মেজবাহ উদ্দিন মিন্টু বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ফিরিঙ্গীবাজার গড়ে তুলতে চাই। পরিকল্পিত সড়ক উন্নয়ন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে কাজ করার লক্ষ্য রয়েছে।” তিনি জানান, নির্বাচন ছাড়াও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে দুঃখে তাদের পাশে রয়েছি ও নিয়মিত যোগাযোগ রাখছি।চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী এই ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নির্বাচনী আলোচনা ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় পর্যায়ে জনসংযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে মেজবাহ উদ্দিন মিন্টুর নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচিত হচ্ছে।

বিষয় : মেজবাহ উদ্দিন মিন্টু নির্বাচনী আলোচনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফিরিঙ্গীবাজারে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে মেজবাহ উদ্দিন মিন্টু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x