ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। সিইসি বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও মনিটরিং ব্যবস্থা কার্যকর থাকবে।সিইসি জানান, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। নির্বাচনি মাঠের পরিবেশও ভালো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, দেশজুড়ে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারি বর্ষণ
পাশাপাশি নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনি অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিও গঠন করেছে কমিশন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এদিকে উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা ও অপতথ্য পর্যবেক্ষণের জন্য পৃথক মনিটরিং ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্ব দিচ্ছে কমিশন।
বিষয় : প্রস্তুতি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন