রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে গোপন বৈঠক চলছিল এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি বহিরাগত অনেকে অবস্থান করছিলেন। এ তথ্যের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হয়।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
আড়ও পড়ুন,নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, অভিযান চলাকালে ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে।তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, জাসদের প্রধান কার্যালয়ে অভিযান এখনো চলমান রয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না তা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন