দৈনিক সংবাদ দিগন্ত

নিউইয়র্কে নারী নেতৃত্বের বৈশ্বিক প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

নারী নেতৃত্বের বৈশ্বিক প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ও নারী নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের একটি বিশেষ উদ্যোগ। প্ল্যাটফর্মটিতে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের অংশগ্রহণের পাশাপাশি নারী নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।খলিলুর রহমান বলেন, ‘নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।’

আরও  পড়ুন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

তিনি নারীদের নেতৃত্বের সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।জাতিসংঘের এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য হলো আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা এবং পারস্পরিকভাবে সংযুক্ত ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সমাধান খুঁজে বের করা।এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।জাতিসংঘের এবারের অধিবেশন ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচিতে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের কথাও রয়েছে।নারীর নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবিলায় নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করতেই ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ আয়োজন করা হয়েছে।

বিষয় : বক্তব্য জুবাইদা রহমান নারী নেতৃত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে নারী নেতৃত্বের বৈশ্বিক প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x