দৈনিক সংবাদ দিগন্ত

গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তা বদলি

ঢাকা মহানগর পুলিশের ডিএমপিতে চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী।এ ছাড়া ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

আরও  পড়ুন, সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।সম্প্রতি রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ১১ সেপ্টেম্বরের ওই ঘটনার পর ১৬ সেপ্টেম্বর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।এর কয়েক দিনের মধ্যেই গুলশান বিভাগের এডিসিসহ ডিএমপির আরও তিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হলো।

বিষয় : এডিসিসহ ডিএমপি চার কর্মকর্তা দায়িত্বে রদবদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তা বদলি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশের ডিএমপিতে চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী।এ ছাড়া ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

আরও  পড়ুন, সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।সম্প্রতি রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ১১ সেপ্টেম্বরের ওই ঘটনার পর ১৬ সেপ্টেম্বর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।এর কয়েক দিনের মধ্যেই গুলশান বিভাগের এডিসিসহ ডিএমপির আরও তিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x