দৈনিক সংবাদ দিগন্ত

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ১০৫৩

দেশে হাম পরিস্থিতিতে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে।গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

আরও  পড়ুন, প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন

 আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৫২ জন।এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন।তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হাম পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিষয় : উদ্বেগজনক হামের উপসর্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ১০৫৩

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে হাম পরিস্থিতিতে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে।গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

আরও  পড়ুন, প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন

 আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৫২ জন।এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন।তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হাম পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x