দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত এসআরবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।বুধবার থেকে বাহিনীর সব কার্যক্রম এসআরবি নামে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।এর আগে মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে র‍্যাবের কার্যক্রম নতুন নামে পরিচালনার আনুষ্ঠানিক পথ তৈরি হয়।২০০৪ সালের ২৬ মার্চ গঠিত র‍্যাব দীর্ঘ সাড়ে ২২ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছে।নতুন বাহিনী গঠনের আইনে র‍্যাবের জনবল ক্ষমতা কর্তৃত্ব সম্পদ ও দায়দেনা এসআরবিতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।আইন অনুযায়ী এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট। সরকারের প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্ধারিতসংখ্যক কর্মকর্তা ও কর্মচারীকে এখানে পদায়ন বা প্রেষণে নিয়োগ দেওয়া যাবে।এসআরবির মহাপরিচালক হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে বাহিনীর জন্য নিজস্ব পতাকা প্রতীক ও নির্ধারিত পোশাক রাখার কথা বলা হয়েছে।

আরও  পড়ুন, বছরের শেষ চার মাসে ৭ লাখ টন অতিরিক্ত জ্বালানি আমদানির অনুমোদন

তবে নিজস্ব পোশাক লোগো সদস্যদের ব্যাচ ও যানবাহনের রংসহ আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত করার কাজ এখনও প্রক্রিয়াধীন। এসব পরিবর্তন বাস্তবায়নে সময় লাগবে। ফলে প্রাথমিক পর্যায়ে র‍্যাবের বিদ্যমান সরঞ্জাম ও অবকাঠামো ব্যবহার করেই কার্যক্রম চালাবে এসআরবি।আইনে জননিরাপত্তা রক্ষা সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং গুরুতর অপরাধ মোকাবিলাকে এসআরবির অন্যতম প্রধান দায়িত্ব করা হয়েছে।এছাড়া অবৈধ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার মাদক ও সাইবার অপরাধ দমন গুম ভূমিদস্যুতা নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মানবপাচার ও অপহরণের মতো অপরাধ মোকাবিলায় কাজ করবে ইউনিটটি।আইন অনুযায়ী আদালত সরকার অথবা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি অপরাধের তদন্তও করতে পারবে এসআরবি। পাশাপাশি আইন অনুসরণ করে তল্লাশি গ্রেফতার ও আলামত জব্দের ক্ষমতাও থাকবে।এসআরবি সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ এবং নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির জন্যও আইনে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে নির্ধারিত কমিটি।শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত অপসারণ বাধ্যতামূলক অবসর পদাবনতি ও পদোন্নতি বন্ধসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। বিভাগীয় আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগও রয়েছে।

বিষয় : কার্যক্রম বাহিনী র‍্যাব বিলুপ্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত এসআরবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x