দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এআই-ডিপফেকের যুগে সাইবার তদন্তে দক্ষ পুলিশ গড়ার তাগিদ আইজিপির

সাইবার তদন্তে দক্ষ পুলিশ গড়ার তাগিদ আইজিপির

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির।রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স বা টিওটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে এসব প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।তিনি বলেন, অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ,

আরও  পড়ুন, বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষায় নতুন সার্ভিস রুলস তৈরির উদ্যোগ

 তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ করছে।ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি তদন্ত পদ্ধতিতেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, অন্য তদন্তকারীদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে।প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সাইবার মামলা তদন্তে দক্ষ পুলিশ কর্মকর্তার সংখ্যা বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ নিয়মিত আয়োজন এবং প্রশিক্ষণ উপকরণ ও মডিউল হালনাগাদ রাখার ওপরও গুরুত্ব দেন আইজিপি।

বিষয় : সক্ষমতা এআই-ডিপফেকের সাইবার তদন্তে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এআই-ডিপফেকের যুগে সাইবার তদন্তে দক্ষ পুলিশ গড়ার তাগিদ আইজিপির

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির।রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স বা টিওটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে এসব প্রযুক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।তিনি বলেন, অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ,

আরও  পড়ুন, বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষায় নতুন সার্ভিস রুলস তৈরির উদ্যোগ

 তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ করছে।ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি তদন্ত পদ্ধতিতেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, অন্য তদন্তকারীদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে।প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সাইবার মামলা তদন্তে দক্ষ পুলিশ কর্মকর্তার সংখ্যা বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ নিয়মিত আয়োজন এবং প্রশিক্ষণ উপকরণ ও মডিউল হালনাগাদ রাখার ওপরও গুরুত্ব দেন আইজিপি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত