ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন প্রোটিয়া ব্যাটার ও বোলাররা। সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওপেনার কনোর এস্টারহুইজেন—এগিয়েছেন ৬৫ ধাপ।ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।ব্যাটারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কনোর এস্টারহুইজেন। সিরিজের পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১২৬ রান।আরেক প্রোটিয়া ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস এগিয়েছেন ৬১ ধাপ। তিনি যৌথভাবে রয়েছেন ৪৩তম স্থানে।নামিবিয়ার লরেন স্টীনক্যাম্প ৩২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৩তম এবং তার সতীর্থ ইয়ান ফ্রাইলিংক ৯ ধাপ উন্নতি করে ৮৯তম স্থানে রয়েছেন। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন।
আরও পড়ুন, ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল মেসির মায়ামি
বোলারদের তালিকাতেও দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন।ত্রিদেশীয় সিরিজে ১০ উইকেট শিকার করা জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা এগিয়েছেন দুই ধাপ, রয়েছেন ২৭তম স্থানে।দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা ১৬ ধাপ উন্নতি করে ৩৮তম এবং বোরন ফরচুন ৩৭ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে শুধু ব্যাটার ও বোলাররাই নয়, অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস চার ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন অষ্টম স্থানে।টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ। বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন