দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আরও  পড়ুন, ধানমণ্ডি ২৭ নম্বরে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও দিনের শুরুতেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের আগেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে সাময়িকভাবে গরমের তীব্রতা কিছুটা কমে আসতে পারে।আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাইরে চলাচলের সময় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিষয় : পূর্বাভাস গরমপানি বৃষ্টির আভাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আরও  পড়ুন, ধানমণ্ডি ২৭ নম্বরে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও দিনের শুরুতেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের আগেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে সাময়িকভাবে গরমের তীব্রতা কিছুটা কমে আসতে পারে।আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাইরে চলাচলের সময় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত