দৈনিক সংবাদ দিগন্ত

৫০ বছর পর ইউএস ওপেনে শীর্ষ চার বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত

সেমিফাইনাল নিশ্চিত

ইউএস ওপেনের নারী এককে তৈরি হয়েছে ইতিহাস। প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টের শীর্ষ চার বাছাই খেলোয়াড়ই জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে।শেষ চারে উঠেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও কোকো গাফ এবং কাজাখস্তানের এলেনা রিবাকিনা।চারজনই কোয়ার্টার ফাইনালে জিতেছেন তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে।যুক্তরাষ্ট্রের কোকো গাফ ২-৬, ৭-৬ টাইব্রেকারে ৭-৫ এবং ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার ১৮ বছর বয়সী মিরা আন্দ্রিভাকে।অন্যদিকে দুই মার্কিনির লড়াইয়ে জেসিকা পেগুলা ৩-৬, ৬-৪ ও ৬-৩ গেমে পরাজিত করেছেন এমা নাভারোকে।কাজাখস্তানের এলেনা রিবাকিনা ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন চীনের ঝেং কিনওয়েনকে। এই জয়ের মধ্য দিয়েই রিবাকিনা নিশ্চিত করেছেন মেয়েদের র‌্যাংকিংয়ের এক নম্বর স্থান। 

আড়ও পড়ুন,আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে হাসান মাহমুদ

সোমবার র‌্যাংকিং হালনাগাদ হলে সাবালেঙ্কাকে সরিয়ে শীর্ষে উঠবেন তিনি।আর দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা দুর্দান্ত লড়াইয়ে ৭-৬, ৩-৬ ও ৭-৬ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভাকে।শুধু ইউএস ওপেন নয়, ২০০৯ সালের উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের নারী এককের সেমিফাইনালে উঠলেন শীর্ষ চার বাছাই খেলোয়াড়।এদিকে টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের সুযোগ রয়েছে সাবালেঙ্কার সামনে। ২০১৪ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার হাতছানি তার সামনে। সর্বশেষ সেরেনা উইলিয়ামস টানা তিনবার ইউএস ওপেন জিতেছিলেন।শুক্রবার ভোর ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও পেগুলা। এরপর দেড় ঘণ্টা পর দ্বিতীয় সেমিফাইনালে লড়বেন কোকো গাফ ও এলেনা রিবাকিনা।সেমিফাইনালিস্ট চারজনের মধ্যে শুধু পেগুলারই এখনো কোনো গ্র্যান্ডস্লাম শিরোপা নেই। ফলে এবার তার সামনে প্রথমবারের মতো বড় শিরোপা জয়ের সুযোগও তৈরি হয়েছে।রোববার অনুষ্ঠিত হবে ইউএস ওপেনের নারী এককের ফাইনাল।

বিষয় : সেমিফাইনাল নিশ্চিত শীর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

৫০ বছর পর ইউএস ওপেনে শীর্ষ চার বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউএস ওপেনের নারী এককে তৈরি হয়েছে ইতিহাস। প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টের শীর্ষ চার বাছাই খেলোয়াড়ই জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে।শেষ চারে উঠেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও কোকো গাফ এবং কাজাখস্তানের এলেনা রিবাকিনা।চারজনই কোয়ার্টার ফাইনালে জিতেছেন তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে।যুক্তরাষ্ট্রের কোকো গাফ ২-৬, ৭-৬ টাইব্রেকারে ৭-৫ এবং ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার ১৮ বছর বয়সী মিরা আন্দ্রিভাকে।অন্যদিকে দুই মার্কিনির লড়াইয়ে জেসিকা পেগুলা ৩-৬, ৬-৪ ও ৬-৩ গেমে পরাজিত করেছেন এমা নাভারোকে।কাজাখস্তানের এলেনা রিবাকিনা ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন চীনের ঝেং কিনওয়েনকে। এই জয়ের মধ্য দিয়েই রিবাকিনা নিশ্চিত করেছেন মেয়েদের র‌্যাংকিংয়ের এক নম্বর স্থান। 

আড়ও পড়ুন,আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়নে হাসান মাহমুদ

সোমবার র‌্যাংকিং হালনাগাদ হলে সাবালেঙ্কাকে সরিয়ে শীর্ষে উঠবেন তিনি।আর দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা দুর্দান্ত লড়াইয়ে ৭-৬, ৩-৬ ও ৭-৬ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভাকে।শুধু ইউএস ওপেন নয়, ২০০৯ সালের উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের নারী এককের সেমিফাইনালে উঠলেন শীর্ষ চার বাছাই খেলোয়াড়।এদিকে টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপা জয়ের সুযোগ রয়েছে সাবালেঙ্কার সামনে। ২০১৪ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার হাতছানি তার সামনে। সর্বশেষ সেরেনা উইলিয়ামস টানা তিনবার ইউএস ওপেন জিতেছিলেন।শুক্রবার ভোর ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও পেগুলা। এরপর দেড় ঘণ্টা পর দ্বিতীয় সেমিফাইনালে লড়বেন কোকো গাফ ও এলেনা রিবাকিনা।সেমিফাইনালিস্ট চারজনের মধ্যে শুধু পেগুলারই এখনো কোনো গ্র্যান্ডস্লাম শিরোপা নেই। ফলে এবার তার সামনে প্রথমবারের মতো বড় শিরোপা জয়ের সুযোগও তৈরি হয়েছে।রোববার অনুষ্ঠিত হবে ইউএস ওপেনের নারী এককের ফাইনাল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত