দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে সপ্তাহ শেষ, ডিএসইতে লেনদেন বেড়ে ৫৪৪ কোটি টাকা

লেনদেন বেড়ে ৫৪৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করছে।অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচক দুটি যথাক্রমে ১ হাজার ১০৫ ও ২ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে।সূচকের পতন হলেও এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট মিলিয়ে মোট ৫৪৪ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৫১৯ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ এক দিনে লেনদেন বেড়েছে প্রায় ২৫ কোটি টাকা।বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩০টির। 

আড়ও পড়ুন,প্রবাসী আয় বাড়ায় শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ

আর ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এনভয় টেক্সটাইল। এরপর রয়েছে সার্প ইন্ডাস্ট্রি, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং, নিটোল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে হাতবদল হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির শেয়ারদর বেড়েছে। দাম কমেছে ৯০টির এবং ২৭টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।তবে সিএসইতে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃহস্পতিবার সেখানে শেয়ার ও ইউনিট মিলিয়ে ৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ এক দিনে সিএসইতে লেনদেন কমেছে প্রায় ৭৮ কোটি টাকা।সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতন হয়েছে। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে লেনদেন ছিল আগের দিনের তুলনায় অনেক কম।

বিষয় : লেনদেন সপ্তাহ শেষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে সপ্তাহ শেষ, ডিএসইতে লেনদেন বেড়ে ৫৪৪ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত