দৈনিক সংবাদ দিগন্ত

সিপিএলে অভিষেকেই মিরাজের ঝলক, ১৩ রানে ৩ উইকেট

১৩ রানে ৩ উইকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন মিরাজ। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মিরাজের বোলিং নৈপুণ্যে জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টির কথা জানান মিরাজ। তাঁর মতে, উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল। তাই সঠিক জায়গায় বল ফেলাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।মিরাজ বলেন, তাঁর মনে হয়েছে উইকেটটি বোলিং করার জন্য দারুণ। সঠিক জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে—এই পরিকল্পনা নিয়েই তিনি বোলিং করেছেন।এই ম্যাচে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতিতে বল করাকে কার্যকর মনে করেছেন মিরাজ। 

আড়ও পড়ুন,আজ মাঠে বাংলাদেশ-ভারত, রাতে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

সেই গতিতেই বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টা করেছেন তিনি।শুধু মাঠের পারফরম্যান্স নয়, ক্যারিবিয়ান দর্শকদের উচ্ছ্বাসও মুগ্ধ করেছে মিরাজকে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে সমর্থন দিতে মাঠে আসা দর্শকদের প্রশংসাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।তবে বল হাতে দুর্দান্ত করলেও ব্যাট হাতে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মিরাজ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৪ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।তারপরও সিপিএলে অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট—মিরাজের জন্য নিঃসন্দেহে এটি দারুণ এক শুরু। বাংলাদেশের এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সামর্থ্যের আরও একটি প্রমাণ মিলল।

বিষয় : মিরাজের ঝলক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিপিএলে অভিষেকেই মিরাজের ঝলক, ১৩ রানে ৩ উইকেট

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন মিরাজ। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মিরাজের বোলিং নৈপুণ্যে জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টির কথা জানান মিরাজ। তাঁর মতে, উইকেটে স্পিনারদের জন্য সহায়তা ছিল। তাই সঠিক জায়গায় বল ফেলাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।মিরাজ বলেন, তাঁর মনে হয়েছে উইকেটটি বোলিং করার জন্য দারুণ। সঠিক জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে—এই পরিকল্পনা নিয়েই তিনি বোলিং করেছেন।এই ম্যাচে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতিতে বল করাকে কার্যকর মনে করেছেন মিরাজ। 

আড়ও পড়ুন,আজ মাঠে বাংলাদেশ-ভারত, রাতে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

সেই গতিতেই বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টা করেছেন তিনি।শুধু মাঠের পারফরম্যান্স নয়, ক্যারিবিয়ান দর্শকদের উচ্ছ্বাসও মুগ্ধ করেছে মিরাজকে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে সমর্থন দিতে মাঠে আসা দর্শকদের প্রশংসাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।তবে বল হাতে দুর্দান্ত করলেও ব্যাট হাতে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মিরাজ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৪ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।তারপরও সিপিএলে অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট—মিরাজের জন্য নিঃসন্দেহে এটি দারুণ এক শুরু। বাংলাদেশের এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর সামর্থ্যের আরও একটি প্রমাণ মিলল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত